
মিঠামইনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে পানিতে ডুবে মাহিদুল নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিদুল ওই গ্রামের সজল কাঙ্গালির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায় মাহিদুল। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পানি থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
© All rights reserved © 2023
Leave a Reply