1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৪৫ জন, মোট ভর্তি ৯০ জন - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৪৫ জন, মোট ভর্তি ৯০ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালেই সর্বোচ্চ ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু রিপোর্ট (০২ অক্টোবর ২০২৬) সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১,৯৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৪ জন এবং নারী ৩৬ জন। হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জেলা হাসপাতালে ৬৮ জন, শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৭ জন, নাচোলে ১ জন এবং ভোলাহাটে ৬ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন (রিলিজ পেয়েছেন) ৬৮ জন এবং উন্নত চিকিৎসার জন্য ৬ জনকে রেফার্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি