1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার, একই ব্যক্তির নাম ওলামা দলের তিন কমিটিতেও! - Stbanglatv.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

তাড়াইলে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার, একই ব্যক্তির নাম ওলামা দলের তিন কমিটিতেও!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

 

কিশোরগঞ্জের তাড়াইলে শাহ আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম ভূঁইয়া ওই গ্রামের মৃত মজিবুর রহমান (মেঘো)-এর ছেলে।

 

অভিযানে নেতৃত্বদানকারী তাড়াইল থানার এসআই ফোরকান মোল্লা জানান, শাহ আলম ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের তাড়াইল উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন।

 

এদিকে শাহ আলম ভূঁইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা ও পরিচয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদকের কাছে সংরক্ষিত বিভিন্ন সময়ের অনুমোদিত কমিটির নথি পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী মৎস্যজীবী লীগের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তাড়াইল উপজেলা শাখার একাধিক কমিটিতেও তার নাম রয়েছে। নথি অনুযায়ী, ২০১৯ সালের ওলামা দলের আহ্বায়ক কমিটি এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল।

 

নথি অনুযায়ী, আওয়ামী মৎস্যজীবী লীগ ও ওলামা দলের বিভিন্ন শাখায় তার নাম থাকার বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। তবে বিভিন্ন কমিটিতে তার দায়িত্বের মেয়াদকাল বা সাংগঠনিক অবস্থান পরিবর্তনের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে তাড়াইল উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ রুহুল আমিন দাবি করেন, ধৃত শাহ আলম ওলামা দলের একজন দক্ষ ও নিবেদিত কর্মী এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

 

অন্যদিকে, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ মন্ডল জানান, শাহ আলম ভূঁইয়াকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া হাসলা গ্রামের মৎস্যজীবী লীগের ওয়ার্ড কমিটিতে আহ্বায়কের তালিকাতেও তার নাম পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি