1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ রহনপুরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত রহনপুর পৌরসভার হঠাৎপাড়া-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বিমান ওই এলাকার জারমানীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিমানের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি