1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এবং চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম; চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ মো. একরামুল হোসাইন; চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু; জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জুয়েল এবং চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণমাধ্যম মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ পথচলায় চ্যানেল আই দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আইয়ের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি