1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মা-বাবাকে জিম্মি করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, বাড়ি দখলের দাবি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মা-বাবাকে জিম্মি করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, বাড়ি দখলের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

বিশেষ প্রতিনিধি মো. আবু নাসির

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ স্বামীকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে সম্পত্তি লিখে নেওয়া, বাড়ি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন মোছা. আনোয়ারা বেগম নামে এক নারী। অভিযোগের পর বাড়ির দখল ফিরে পেতে এবং কথিত জোরপূর্বক সম্পাদিত দলিল বাতিলের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি।

আনোয়ারা বেগমের দাবি, তাঁর স্বামী ডা. মো. আব্দুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া, পারকিনসন্স, ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনি সমস্যায় ভুগছেন। স্বাভাবিকভাবে চলাফেরা ও কথা বলতেও তিনি সক্ষম নন। এই অসুস্থতার সুযোগ নিয়ে গত ১৬ আগস্ট সখীপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে শান্তি কুঞ্জ টাওয়ারের বাসাটি তাঁদের কাছ থেকে জোরপূর্বক দলিল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।

আনোয়ারা বেগম বলেন, তাঁদের তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলে। ছেলে ডা. মো. শাহ জালালুর রহমান শাহী লন্ডনের রয়েল মার্সডেন হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত বলে তিনি জানান। তাঁর অভিযোগ, গত ১০ আগস্ট ছেলে দেশে আসার পর ছোট মেয়ে সুরাইয়া জেবীন রিনা, মেয়ের স্বামী কামাল শিকদারসহ কয়েকজনকে নিয়ে তাঁদের ওপর চাপ প্রয়োগ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বাড়ি তাঁদের নামে লিখে দিতে বাধ্য করা হয় বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে একই সম্পত্তি লিখে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্বামী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি