1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত তাদরীসুল মাদরাসার দুই মেধাবী মুখ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

তাড়াইলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কৃত তাদরীসুল মাদরাসার দুই মেধাবী মুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

হুমায়ূন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইলে আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে পুরস্কৃত হয়েছেন ‘তাদরীসুল কুরআন মাদ্রাসা’র হিফজ বিভাগের দুই কৃতি শিক্ষার্থী—মো. খলিলুর রহমান ও মো. মাহদি হাসান। তাদের এই সাফল্যে পুরো এলাকায় বইছে আনন্দের জোয়ার।

 

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা এবং আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন, তাড়াইল উপজেলা শাখার যৌথ আয়োজনে এবং আক্তার আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬’।

 

দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার মেধাবী হাফেজগণ অংশগ্রহণ করেন।

 

প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা সাব্বির আহমদ রশীদ।

 

তাদরীসুল কুরআন মাদ্রাসার এই দুই শিক্ষার্থীর গৌরবময় অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বার্তা বয়ে গেছে।

 

এ বিষয়ে তাদরীসুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মামুনুর রশীদ ও সহকারী পরিচালক হাফেজ মাওলানা হুমায়ূন আব্দুর রহীম তাদের প্রতিক্রিয়ায় বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাসের মুকুরে শান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্বীকৃতি তাদের পবিত্র কুরআন হিফজে আরও বেশি অনুপ্রাণিত করবে।”

 

তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষ, নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি