
আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক আসামিসহ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) চন্দনাইশ থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. রুকন উদ্দিন জিশান (২২) এবং মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা হওয়া বেলাল হোসেন লিটন (৩৫), সুজাউল ইসলাম শাহিন (২১), মো. আসিফ (শাকিব) (২০), আরিফুল ইসলাম (২২) ও অলক বিশ্বাস (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2023
Leave a Reply