1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের শফিকুল ইসলাম কালুর আমবাগানের সামনে পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক ধুলাউড়ি গ্রামের মৃত আইনাল হকের ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এনামুল হককে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহতা থেকে জনগণকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি