1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে অপহরণ ও জমি লিখে নেওয়ার অভিযোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে অপহরণ ও জমি লিখে নেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে অস্ত্রের মুখে অপহরণ করে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন, হত্যার হুমকি এবং জোরপূর্বক জমির দলিলে স্বাক্ষর ও টিপসই নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের কথাও জানিয়েছেন অভিযোগকারী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁপাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. মিনহাজ উদ্দিন (৫২)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাবেক লাভাঙ্গা (ডাকঘর: রানিহাটি)এলাকার আবু বাক্কারের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনহাজ উদ্দিন অভিযোগ করেন, গত ৫ আগস্ট রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহী নগরের রাজপাড়া থানাধীন পূর্ব হড়গ্রাম এলাকায় আরবান ক্লিনিকের পাশে কোর্ট স্টেশন ও মেসার্স আজম অটো দোকানের সামনে থেকে অস্ত্রধারী ৭-৮ জন ব্যক্তি তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে জোরপূর্বক অপহরণ করে। তার অভিযোগ, পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নয়াগোলা এলাকার বাসিন্দা এবং পুলিশ সদস্য রাসেল আলীর (২৭) বাড়ির দ্বিতীয় তলার একটি নির্জন কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পাঁচ দিন আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। মিনহাজ উদ্দিন আরও অভিযোগ করেন, ১০ আগস্ট তাকে হত্যার হুমকি দিয়ে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি দলিলে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়। ওই দিন দলিল নম্বর ৪০৪৯/২০২৬ সম্পাদন করা হয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, একই দিন বিকেল ৫টার দিকে আহত অবস্থায় একটি মাইক্রোবাসে করে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন হটিকালচারের সামনে ফেলে রেখে অভিযুক্তরা চলে যায়। পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। মিনহাজ উদ্দিন জানান, শারীরিকভাবে সুস্থ হওয়ার পর গত ২২ সেপ্টেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত (নবাবগঞ্জ সদর)-এ তিনি মামলা দায়ের করেন। তার দাবি, আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ সদস্য রাসেল আলীসহ সাতজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে মিনহাজ উদ্দিন বলেন, তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। একই সঙ্গে ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সুবিচার নিশ্চিত করতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রাসেল আলীসহ অন্যদের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি