1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ আটক ২, জব্দ ২ টলি - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ আটক ২, জব্দ ২ টলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

 

সাগর আহমেদ,মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের মিঠামইনে অবৈধভাবে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সারসহ দুই চালককে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি টলি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইনের কাটখাল ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে টলিতে করে সার স্থানান্তরের সময় চালক শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়।

পরে তাদের বহনকারী গাড়িতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার ও জব্দ করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত দুটি টলি গাড়িও জব্দ করে পুলিশ।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ার এলএলবি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক দুই চালক শাহিন মিয়া ও জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনসহ মোট চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি বলেন, কৃষকদের জন্য সরকার নির্ধারিত ও বরাদ্দকৃত সার কালোবাজারি বা অবৈধভাবে পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, উদ্ধার করা ১১১ বস্তা ইউরিয়া সার ও জব্দ করা দুটি টলি বর্তমানে মিঠামইন থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি