1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার, কারাদণ্ড - Stbanglatv.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার, কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

আবিদুর রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চন্দনাইশ থানার পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ১২ জনের মধ্যে ইরফানুল হককে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, কুতুব উদ্দিন ও জয়নালকে ২০ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মহিনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মো. ইসমাইলকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. সাকিব, মো. সুমন উদ্দিন, মো. রিয়াদ, মো. শাহজাহান, সারোয়ার, আবুল কালাম ও আহম্মদ উল্লাহকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে মামলা করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি), চন্দনাইশ মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের সাজা দেন।
সাজা শেষে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চন্দনাইশ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি