
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের হোসেনপুরে গনমানপুরুরা(লাউতলি বাজার) এ নবসিঁড়ি যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাউতলী বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফলদ ও ঔষধি বৃক্ষ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রেস্ট প্রদান, স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং একটি গৃহহীন পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শহীদুল্লাহ কায়সার শহীদ। নবসিঁড়ি যুব সংগঠনের সভাপতি মো. আশিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংগঠন সূত্রে জানা যায়, নবসিঁড়ি যুব সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সংগঠনটির নিবন্ধন নম্বর ২৬/১৭৯।
অনুষ্ঠানে স্থানীয় তরুণ, শিক্ষার্থী, সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
© All rights reserved © 2023
Leave a Reply