
সবুজ সরদার লোহাগড়া নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রেসক্লাবের দীর্ঘদিনের সদস্য, সৎ, যোগ্য ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতীক মোঃ ওবায়দুর রহমান (এল এল বি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগড়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “সততা, যোগ্যতা ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনে এসেছি। আমি কোনো ব্যক্তি বা দলের নয়, আমি সকল সাংবাদিকের। লোহাগড়া প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই আমার লক্ষ্য।”
প্রার্থী পরিচিতি:
মোঃ ওবায়দুর রহমান লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তান। তিনি মৃত বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি লোহাগড়া পৌরসভাধীন রাজুপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের লোহাগড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আইন বিষয়ে এলএলবি ডিগ্রিধারী এই সাংবাদিক তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সর্বমহলে পরিচিত।
এ সময় উপস্থিত সাংবাদিকরা তার প্রার্থিতাকে স্বাগত জানান। সবশেষে তিনি লোহাগড়া প্রেসক্লাবের সকল কর্মরত সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।
© All rights reserved © 2026
Leave a Reply