1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৯ নং কাচিনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মাজহারুল ইসলাম (বুলবুল - Stbanglatv.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

৯ নং কাচিনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মাজহারুল ইসলাম (বুলবুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

জাকিয়া বেগম,বিশেষ প্রতিনিধি

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাজহারুল ইসলাম (বুলবুল)। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ হিসেবে তাঁর নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

 

মাজহারুল ইসলাম (বুলবুল) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজ ও কাচিনা কে ইউ ফাজিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

রাজনৈতিক জীবনে দীর্ঘ ২২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানান মাজহারুল ইসলাম (বুলবুল)। ছাত্রজীবনে ২০০৩ সালে তিনি ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

 

ছাত্রজীবন থেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। তাঁর অনুসারীদের দাবি, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান।

 

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স (এমবিএস) সম্পন্ন করেছেন এবং এলএলবি পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত।

 

মাজহারুল ইসলাম (বুলবুল) সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে তরুণ সমাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকলেও মাজহারুল ইসলাম (বুলবুল)-এর নামও বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

 

চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৯ নং কাচিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, মাদকমুক্ত তরুণ সমাজ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মাজহারুল ইসলাম (বুলবুল)।

 

তিনি বলেন, “ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের কল্যাণ এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। কাচিনা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি