
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম (বুলবুল)-এর নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে প্রচারিত পোস্টারে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। এতে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও যুব উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এ ছাড়া দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয়ের কথা জানানো হয়েছে প্রচারপত্রে।
স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলমান, মাজহারুল ইসলাম (বুলবুল)।
© All rights reserved © 2023
Leave a Reply