
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়নের বেলকা মডেল কিন্ডারগার্টেন কেজি স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমাবেশে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকা ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা একেএম নাজমুল হুদা, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো. আব্দুল জব্বার দুলাল, বেলকা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইখতিয়ার মামুন, বেলকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান মিয়া, ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকা মডেল কিন্ডারগার্টেন কেজি স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর আলম সরকার।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। তারা সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি তাদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বেলকা মডেল কিন্ডারগার্টেন কেজি স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply