
জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি,
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে নওপাড়ার কৃতী সন্তান ও ৮নং সাখুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফেরদৌসের নামও আলোচনায় রয়েছে।
স্থানীয় পর্যায়ে তিনি জনসেবা, মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে আসছেন বলে তাঁর সমর্থকদের দাবি। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা, জনসেবা ও ইউনিয়নের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
মোস্তাফিজুর রহমান ফেরদৌসের প্রত্যাশা—
“স্বপ্ন নয়, বাস্তব উন্নয়ন—সাখুয়া ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।”
তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে সাখুয়া ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।
তবে শেষ পর্যন্ত ভোটাররা প্রার্থীদের যোগ্যতা, কর্মপরিকল্পনা ও জনসম্পৃক্ততা বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নেবেন।
সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী—
মোস্তাফিজুর রহমান ফেরদৌস
© All rights reserved © 2023
Leave a Reply