
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, জনকল্যাণমূলক কার্যক্রম এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে উভয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ জোরদার এবং জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply