
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় অবস্থিত হাজী এশাদ মোঃ কারিগরি কামিল (এম.এ) মাদ্রাসার উদ্যোগে এক ছাত্র ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবগঞ্জ মনাকষায় অত্র মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত প্রসার এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি) ড. মোঃ কেরামত আলী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি মাওলানা আনারুল ইসলাম। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply