1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে দুর্গাপূজার প্রস্তুতি, ১৫ মণ্ডপে চলছে আয়োজন - Stbanglatv.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হোসেনপুরে দুর্গাপূজার প্রস্তুতি, ১৫ মণ্ডপে চলছে আয়োজন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের হোসেনপুরে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। উপজেলার ১৫টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে হোসেনপুর পৌর এলাকায় পাঁচটি এবং বিভিন্ন ইউনিয়নে রয়েছে ১০টি মণ্ডপ।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুর্গাপূজার পাশাপাশি তিনটি মন্দিরে গড পূজার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা ও দর্শনার্থীদের চলাচল নিয়ে আয়োজকেরা পরিকল্পনা করছেন। কোথাও কোথাও প্রতিমা তৈরির কাজও এগিয়ে চলছে।

প্রতিমাশিল্পী প্রীতম পাল বলেন, এবারের প্রতিমায় নান্দনিকতা ও বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে।

কুলেশ্বরী বাড়ি দেবালয় দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজীব চন্দ্র মোদক বলেন, এবার পূজার আয়োজনকে আরও সুন্দর ও উৎসবমুখর করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বীরহাজীপুর কর্মকারপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব (জগাই মেম্বার) বলেন, ১৫টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে। আয়োজনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার জানান, পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

পূজার সময় হোসেনপুরের বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে দর্শনার্থী ও স্বজনেরা মণ্ডপগুলোতে আসেন। আয়োজকদের প্রত্যাশা, এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি