1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় বাইডেন - Stbanglatv.com
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় তীব্র যন্ত্রণায় বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার পাশাপাশি তীব্র ব্যথায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।

শুক্রবার বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বলেন, তার বাবার ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। এ কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তিনি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে রয়েছেন।

তবে হান্টার বাইডেনের বক্তব্য নিয়ে জো বাইডেনের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার কয়েক মাসের মধ্যেই বাইডেন জানান, তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, রোগটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

পরবর্তী সময়ে বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়, ক্যানসারের চিকিৎসায় তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপি নিচ্ছেন।

জো বাইডেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

চলতি বছরের জুনে শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি