
মোঃ সবুজ সরকার লোহাগাড়া, নড়াইল প্রতিনিধি
মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন এশিয়ান টিভির নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক *কাজী আশরাফ*। তাঁর এই আকস্মিক মৃত্যু যেন মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছে সহকর্মী সাংবাদিকদের। একজন সহযোদ্ধার এমন চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া অত্যন্ত কঠিন।
১৩ সেপ্টেম্বর ঢাকা-কালনা মহাসড়কের ভাঙ্গা এলাকায় একটি বাসের ধাক্কায় সাংবাদিক কাজী আশরাফ মোটরসাইকেলযোগে দুর্ঘটনার শিকার হন।
১৪ সেপ্টেম্বর তাঁর জানাজার নামাজ শেষে নড়াইলের সাংবাদিক সমাজের সহকর্মীরা একত্রিত হয়ে তাঁর স্মৃতিচারণ, শোক ও পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি। সেই মুহূর্তে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেও, ছবির আড়ালে ছিল গভীর বেদনা, শূন্যতা আর একজন প্রিয় সহকর্মীকে হারানোর কষ্ট।
আজ থেকে হয়তো তাঁর কণ্ঠ আর শোনা যাবে না, হাতে থাকবে না ক্যামেরা বা সংবাদ সংগ্রহের ব্যস্ততা। কিন্তু সাংবাদিকতার অঙ্গনে তাঁর স্মৃতি ও সহকর্মীদের হৃদয়ে তাঁর জায়গা হয়ে থাকবে চিরদিন।
সাংবাদিক কাজী আশরাফের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে *জান্নাতুল ফেরদৌস* নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
© All rights reserved © 2026
Leave a Reply