1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট আইন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাতে পারে। তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে।

এ সময় জামায়াত সরকারের ওপর এ বিষয়ে দায় চাপালে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি