
মোঃ সবুজ সরদার লোহাগড়া নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনির মোড় এলাকায় অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সাজিবকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পোস্টে দাবি করা হয়, অবৈধ কয়লার ভাটার বিষয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক সাজিবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা করেছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
© All rights reserved © 2026
Leave a Reply