
আবিদুল রহমান বাবুল স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার সন্দেহভাজন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে দস্যুতা মামলায় সন্দেহভাজন মো. জামাল এবং যৌতুক নিরোধ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দস্যুতা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. জামালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ইরফান হোসেন বিজয়, ইব্রাহীম, আবদুল আওয়াল মামুন, নজরুল ইসলাম ও মো. বেলাল উদ্দিনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
© All rights reserved © 2023
Leave a Reply