1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নারীকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আটক ১ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নারীকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আটক ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

শেখ সাদী সুমন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী ও তাঁর স্বজনকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রমজান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতালের স্টাফ ও স্থানীয়রা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর হাসপাতালের নিচতলার উত্তর পাশে ১ নম্বর পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নাসিমা বেগমের অভিযোগ, তিনি আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। অসুস্থ স্বামী শাহ আলমকে দেখতে তাঁর স্বজন রহিলা বেগমকে সঙ্গে নিয়ে সদর হাসপাতালের চতুর্থ তলায় যাচ্ছিলেন। এ সময় রমজান মিয়া ও সরোয়ারদী নামে দুই ব্যক্তি তাঁদের পথরোধ করে মারধর করেন। একপর্যায়ে রমজান মিয়া তাঁর হাতে থাকা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন নাসিমা।

তাঁদের চিৎকার শুনে হাসপাতালের স্টাফ ও উপস্থিত লোকজন এগিয়ে এসে রমজান মিয়াকে আটক করেন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী নাসিমা বেগম এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার ভিডিও হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও জানা গেছে।

তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে সরাসরি ছিনতাই হিসেবে নিশ্চিত করা হয়নি। সদর মডেল থানার ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আগে থেকেই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ছিল। হাসপাতালে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে এসে তাদের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। আটক ব্যক্তি ছিনতাইকারী কি না এবং ঘটনার প্রকৃত কারণ কী, তা নিশ্চিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে প্রকৃত ঘটনা ও দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি