1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার - Stbanglatv.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ক্লাসিক্যাল হজকিন লিম্ফোমার আধুনিক ও হালনাগাদ চিকিৎসা পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে ‘Hodgkin Lymphoma: Updated Management’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। হেমাটোলজি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ আয়োজন করে। বৈজ্ঞানিক অংশীদার হিসেবে ছিল বিকন (BEACON)। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম মোর্শেদ জামান মিঞা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোমেনা আলম। সেমিনারে প্রধান অতিথি ও মূল বক্তব্য (কি-নোট) উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি ও বিএমটি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান। বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা কৌশল ও বর্তমান ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় রোগীর ঝুঁকি বিবেচনায় চিকিৎসা নির্ধারণের পদ্ধতি (risk-adapted approach), প্রচলিত কেমোথেরাপির পাশাপাশি targeted therapy ও immunotherapy-এর ভূমিকা, চিকিৎসায় রোগীর সাড়া মূল্যায়ন এবং relapsed/refractory রোগীদের ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি