1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে দুই খুন, ২৪ ঘণ্টায় আটক ৭ - Stbanglatv.com
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে দুই খুন, ২৪ ঘণ্টায় আটক ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

মোঃ সবুজ সরদার লোহাগড়া, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

সর্বশেষ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে হামলায় ইসলাম শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁদ সরদার (৪০) নামে আরেক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, ইসলাম শেখ সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অন্যদিকে, মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁদ সরদার হত্যার ঘটনায় করা মামলায় সাবেক ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। পরে র‍্যাব-৬ তাঁকে গ্রেপ্তার করে। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৪ ঘণ্টায় মোট সাতজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে দুটি হত্যাকাণ্ডের ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ টহল ও নজরদারি জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি