
ডেস্ক রিপোর্ট
স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যে দলের কার্যক্রম নিষিদ্ধ, সেই দলের দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলীয়ভাবে তারা কোনো নির্বাচনেই অংশ নিতে পারবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। নির্বাচন নিরপেক্ষভাবেই অনুষ্ঠিত হবে। তবে বিএনপি প্রত্যেক নির্বাচনে একজন করে প্রার্থীকে সমর্থন দেবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। কোনো দল বা গোষ্ঠীর ইচ্ছায় নয়, জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
© All rights reserved © 2023
Leave a Reply