1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের হলমোড়-রানীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিদনগর বিশ্বাসপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। অভিযানে গ্রেপ্তার আজহারুল ইসলামের হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি