1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা.রফিকুল ইসলাম বাচ্চু - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ডা.রফিকুল ইসলাম বাচ্চু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

সজীব ঢালী স্টাফ রিপোর্টার এসটি বাংলা টিভি

জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু(এমপি)।সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও তদারকি জোরদার করার লক্ষ্যে জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।সংসদ অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে ও চিফ হুইপের প্রস্তাবক্রমে সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী গঠিত এ কমিটি পুনর্গঠনের মাধ্যমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।ডা.রফিকুল ইসলাম বাচ্চু পেশায় একজন চিকিৎসক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব।চিকিৎসা পেশা ও শিক্ষাঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক নেতাকে গুরুত্বপূর্ণ এ কমিটির সভাপতি মনোনীত করায় তাঁর নির্বাচনী এলাকা গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) জুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।”নবনির্বাচিত সভাপতি হিসেবে ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন,চিকিৎসা খাতের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,”আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন,চিকিৎসা ব্যবস্থার সংস্কার এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এই কমিটি নিষ্ঠার সাথে কাজ করবে।শ্রীপুরের স্থানীয় নেতৃবৃন্দরা জানান,ডা.রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করবেন।সভাপতি মনোনীত হওয়ায় এলাকার দলীয় নেতাকর্মী,পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের জনগণ তাঁকে নতুন এই দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি