1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাটহাজারীতে প্রশিক্ষণের সময় দুই সেনাসদস্য নিহত - Stbanglatv.com
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

হাটহাজারীতে প্রশিক্ষণের সময় দুই সেনাসদস্য নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

 

নিহত দুই সেনাসদস্যের মধ্যে একজন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুন্সি সর্দার বাড়ির এবি সিদ্দিক পিয়াস। অপর নিহত সেনাসদস্য রিফাত, তিনি রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আসাদুল ইসলাম বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাসদস্যরা অনুশীলনে অংশ নেন। প্রশিক্ষণের একপর্যায়ে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও কান্নার আবহ।

 

নিহত দুই সেনাসদস্যের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর এবং জানাজা ও দাফনের বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানা গেছে।

 

ঘটনার বিস্তারিত কারণ ও দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি