1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া পৌরসভার চুক্তিভিত্তিক রোলার চালককে চাকুরী থেকে অব্যাহতি - Stbanglatv.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

লোহাগড়া পৌরসভার চুক্তিভিত্তিক রোলার চালককে চাকুরী থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০৮ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

 

নড়াইলের লোহাগড়া পৌরসভায় কর্মরত চুক্তিভিত্তিক রোলার চালক শিকদার ওসমান গনিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

সম্প্রতি পৌর প্রশাসক সুস্মিতা সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিকদার ওসমান গনি নিয়মিতভাবে দাপ্তরিক দায়িত্ব পালন করছিলেন না। পৌর কর্তৃপক্ষের অভিযোগ, তিনি অনেক সময় কেবল হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মস্থল ত্যাগ করতেন এবং প্রয়োজনের সময় তাকে দাপ্তরিক কাজে পাওয়া যেত না।

এছাড়া তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অমান্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, অফিস-সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন অপপ্রচার চালানোর অভিযোগও আনা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, এসব বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ এবং দাপ্তরিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, আদেশ জারির সঙ্গে সঙ্গেই অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে, এ বিষয়ে শিকদার ওসমান গণির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি