
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা দেশে ফিরলে আপিলের সুযোগ পাবেন কি না—এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগে থেকে এ বিষয়ে কিছু বলার সুযোগ নেই। তিনি আপিল করতে চাইলে তখন আইনই বিষয়টি নির্ধারণ করবে।
বুধবার সচিবালয়ে একটি প্রকল্পের সমঝোতা স্মারক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না—এমন খবর প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। প্রত্যর্পণ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের এজলাস ত্যাগের ঘটনা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এটি বার ও বেঞ্চের অভ্যন্তরীণ বিষয় এবং তারা নিজেরাই তা সমাধান করতে সক্ষম।
© All rights reserved © 2023
Leave a Reply