1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব - Stbanglatv.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

করেরহাটে নিজ অর্থায়নে সড়ক সংস্কার: সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন রেজাউল করিম হক সাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View

 

সাকিব চৌধুরী চট্টগ্রাম।

 

চট্টগ্রাম মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন তরুণ রাজনৈতিক কর্মী ও সমাজসেবক রেজাউল করিম হক সাহেব। এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে সুখে-দুঃখে দিনরাত সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কাজের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের বিভিন্ন অবহেলিত এলাকার পাশাপাশি বিশেষ করে ৮ নং ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাটগুলো সম্প্রতি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে দিয়েছেন রেজাউল করিম হক সাহেব। এর ফলে দীর্ঘদিনের কাদা-পানি ও যাতায়াত ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার হাজারো সাধারণ মানুষ।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি-র সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে রেজাউল করিম হক সাহেব ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। এলাকাভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সার্বক্ষণিক উপস্থিতি সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের প্রতিনিধিরা জানান, “রেজাউল করিম হক সাহেব কেবল একজন রাজনৈতিক ব্যক্তিই নন, তিনি বিপদে-আপদে সাধারণ মানুষের মূল আশ্রয়স্থল। রাত-দিন যেকোনো সময়ে ডাকলেই তাঁকে সুখে-দুঃখে পাশে পাওয়া যায়।”

এ বিষয়ে রেজাউল করিম হক সাহেব বলেন, “এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এলাকার মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। করেরহাটের মানুষের ভালোবাসাই আমার পথচলার মূল অনুপ্রেরণা। আগামীতে করেরহাট ইউনিয়নকে একটি সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে জনগণের প্রত্যক্ষ সেবা করার সুযোগ চাই।”

আসন্ন করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে রেজাউল করিম হক সাহেবের নাম এখন এলাকাবাসীর মুখে মুখে। স্থানীয়দের প্রত্যাশা—এমন তরুণ, জনবান্ধব ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব জনপ্রতিনিধি নির্বাচিত হলে করেরহাট ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি