
নিজস্ব প্রতিবেদক
পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি আলোচিত তমা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।
পুলিশ জানায়, একদন্ত হাট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চণ্ডীপাশা এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে প্রথমে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায়।
আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply