1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফেনী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ - Stbanglatv.com
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ফেনী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান

রেলওয়ের জনস্বার্থ ও জাতীয় রাজস্ব-সংক্রান্ত তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর ফেনী জেলা প্রতিনিধি মো. জিয়া উদ্দিনের সঙ্গে ফেনী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীলের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। গত ৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই গণমাধ্যমকর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, ফেনী রেলওয়ের রাজস্ব-সংক্রান্ত কয়েকটি বিষয়ে তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩১ আগস্ট সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীলের দপ্তরে যান সাংবাদিক মো. জিয়া উদ্দিন। সেখানে নিজের পরিচয় দেওয়ার পর তাকে পি ডব্লিউ (চ.ড.) ও আই ডব্লিউ (ও.ড.) শাখার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

পরবর্তীতে ওই দুই শাখায় যোগাযোগ করে কয়েকটি বিষয়ে অসংগতি পাওয়া গেছে বলে দাবি করেন সাংবাদিক জিয়া উদ্দিন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য ও ব্যাখ্যা জানতে গত ৬ সেপ্টেম্বর বিকেলে তিনি পুনরায় সহকারী নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যান।

অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় অপেক্ষা করেও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় বিষয়টি জানতে চাইলে জয়দেব শীল দপ্তর থেকে বেরিয়ে যান। পরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি উত্তেজিত হয়ে এগিয়ে আসেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন সাংবাদিক জিয়া উদ্দিন।

এ সময় কার্যালয়ের ট্রলি ম্যান, লেবার ও নিরাপত্তাকর্মীসহ কয়েকজন কর্মচারী সেখানে জড়ো হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন ওই গণমাধ্যমকর্মী।

অন্যদিকে, কর্মকর্তা জয়দেব শীল সাংবাদিকের বিরুদ্ধে অনুমতি ছাড়া অডিও-ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। তবে সাংবাদিক মো. জিয়া উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি কোনো অডিও-ভিডিও ধারণ বা প্রচার করেননি। অভিযোগের বিষয়ে প্রমাণ দেখানোর আহ্বান জানালেও সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি করেন তিনি।

সাংবাদিক মো. জিয়া উদ্দিন বলেন, “সরকারি অর্থ, রেলওয়ের রাজস্ব ও জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য জানতে চাওয়া সাংবাদিকতার স্বাভাবিক কার্যক্রমের অংশ। কোনো তথ্য নিয়ে প্রশ্ন বা অসংগতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা তার ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু তথ্যের পরিবর্তে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।”

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌজন্য ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি