1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলে মাদ্রাসায় ৬ ছাত্রকে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

নড়াইলে মাদ্রাসায় ৬ ছাত্রকে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View

 

মোঃ সবুজ সরকার লোহাগাড়া, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসার ৬ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট দিবাগত মধ্যরাতে ওই মাদ্রাসায় এক শিশু ছাত্রকে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান। পরদিন (২৮ আগস্ট) ভুক্তভোগী শিশুর মা মাদ্রাসায় এলে সন্তান তার কাছে নির্যাতনের বিস্তারিত তুলে ধরে।

 

বিষয়টি জানাজানি হলে মাদ্রাসার আরও ৫ জন শিশু শিক্ষার্থী অভিযোগ করে যে, ওই শিক্ষক বিভিন্ন সময়ে তাদের ওপরও একই ধরনের নির্যাতন চালিয়েছেন।

 

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

 

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার জানান, ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি