1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
NABIC-এর অর্থায়নে বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

NABIC-এর অর্থায়নে বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উত্তর আমেরিকাভিত্তিক অলাভজনক মানবিক সংস্থা North American Bangladeshi Islamic Community (NABIC)-এর অর্থায়নে এবং Do Better for the Children (DBC)-এর উদ্যোগ ও বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। কর্মসূচিতে NABIC-এর ডিরেক্টর নাজমুল হাসানের পক্ষে প্রতিনিধিত্ব করেন এ. কে. আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা CUO কমান্ডার মোহাম্মদ আলমগীর, ক্যাডেট সার্জেন্ট আলী আজম চৌধুরী, CUO-এর ক্যাডেট সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং DBC-এর কর্মকর্তারা। তারা সুশৃঙ্খলভাবে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন এবং এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

DBC-এর পরিচালক নাজমুল করিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। NABIC-এর সহযোগিতায় আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছে দিতে পেরেছি। আমরা সকলের কাছে বন্যাকবলিত মানুষের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত NABIC একটি অলাভজনক, অরাজনৈতিক ও দাতব্য সংস্থা। বাংলাদেশ ও উত্তর আমেরিকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অন্যদিকে, DBC-ও দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি