
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ, অত্র কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।
প্রধান অতিথি বলেন, বিদায় কোনো সমাপ্তি নয়; বরং এটি নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা ও নতুন গন্তব্যের পথে এগিয়ে যাওয়ার সূচনা। তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার প্রকৃত লক্ষ্য। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো এবং অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। অতিথিদের মূল্যবান উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্যে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে বিদায়ী এইচএসসি-২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
© All rights reserved © 2023
Leave a Reply