1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, পাথরবোঝাই ট্রাক ও এক আসামি আটক - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, পাথরবোঝাই ট্রাক ও এক আসামি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, ১০ টন পাথরবোঝাই একটি ট্রাক এবং এক আসামিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালিত হয় সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশের একটি পাকা সড়কে। এ সময় একটি বাংলাদেশি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে ট্রাকে বহনকৃত ভারতীয় পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক মোঃ মাহফুজুর রহমান (২৩) কে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাজিতপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত যন্ত্রাংশ, ১০ টন পাথরবোঝাই ট্রাক এবং আটক আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, এর আগেও গত ১৯ জুন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি পরিত্যক্ত পুকুরে অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি