
রিপন মিয়া বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলা মোকামতলা উপজেলার উত্তরাঞ্চলের অন্যতম প্রধান প্রবেশদ্বার ও ব্যস্ততম মোকামতলা বাসস্ট্যান্ডে কোনো যাত্রী ছাউনি (প্যাসেঞ্জার শেড) না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।
প্রতিদিন ২৪ ঘণ্টা এই মোড় হয়ে ঢাকা, রংপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের যাত্রী যাতায়াত করলেও এখানে মাথা গোঁজার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই।
চলতি বর্ষা মৌসুমে হঠাৎ বৃষ্টি এলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা নিরুপায় হয়ে সড়কের পাশের দোকানপাট বা শপিংমলের বারান্দায় আশ্রয় নিচ্ছেন।
দিনের চেয়ে রাতের পরিস্থিতি আরও ভয়াবহ। পর্যাপ্ত আলো ও বসার জায়গা না থাকায় রাতের অন্ধকারে যাত্রীদের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
ফলে মহাসড়কে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চললেও যাত্রীদের এই মৌলিক সমস্যাটি উপেক্ষিতই রয়ে গেছে।
একটি আধুনিক ও টেকসই যাত্রী ছাউনি নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
অবিলম্বের এই ভোগান্তি নিরসনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে- আলম এর হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগীরা।
© All rights reserved © 2023
Leave a Reply