1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

তাড়াইলে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কৃষি প্রযুক্তির আধুনিক ব্যবহার সম্প্রসারণ এবং কৃষকদের নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কিশোরগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা।

আয়োজকরা জানান, মেলায় কৃষির আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষি উপকরণ এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হবে। এসব প্রযুক্তি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষে তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় মেলায় আগত অতিথি, অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি