1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: মন্ত্রী - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৩ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

দেশের রেল যোগাযোগ ব্যবস্থার পরিধি আরও বাড়াতে নতুন করে ১০টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেলসেবা সম্প্রসারণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত করার উদ্যোগ চলছে।

প্রস্তাবিত নতুন জেলাগুলোর মধ্যে রয়েছে— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।

মন্ত্রী জানান, বর্তমান সরকারের লক্ষ্য দেশের ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা। এই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আখাউড়া–সিলেট ও সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ উন্নয়নসহ ঢাকা–চট্টগ্রাম রুটে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। পাশাপাশি টঙ্গী–আখাউড়া ও লাকসাম–সিলেট অংশে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

ঢাকা–কুমিল্লা কর্ড লাইন নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী থেকে কুমিল্লায় যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এছাড়া ঢাকা–মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে, যাতে রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করা যায়।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে রেল প্রকল্পগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে, যেখানে লাইন নির্মাণের পাশাপাশি ইঞ্জিন ও বগির ব্যবস্থাও একই প্রকল্পের আওতায় থাকবে। এতে প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি