
মো. শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি
আসন্ন সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন মোছা. শাহিনুর বেগম। তিনি মো. আব্দুর রাজ্জাকের সহধর্মিণী।
মোছা. শাহিনুর বেগম বলেন, “আমি নির্বাচিত হলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবো। এলাকার উন্নয়ন, জনসেবা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে সর্বদা তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।”
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, নারী ও শিশুদের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চান। এ জন্য তিনি ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
মোছা. শাহিনুর বেগমের প্রত্যাশা— জনগণের ভালোবাসা, আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলা।
© All rights reserved © 2023
Leave a Reply