
মোঃ মেহেদী হাসান বিশ্বাস পাংশা, রাজবাড়ী। প্রতিনিধি:
রাজবাড়ীর একটি পাটক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আসাদুল মন্ডল (পিতা: শাহজাহান মন্ডল) বলে পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয় কৃষক মোতালেব মন্ডল জানান, সকালে ৭-৮ জন শ্রমিক নিয়ে বেগুন তুলতে গেলে পাটক্ষেতের মধ্যে একটি দগ্ধ লাশ দেখতে পান। লাশটির হাত বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়া অবস্থায় ছিল। পরে বিষয়টি মদাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান তুরানকে জানানো হয়।
ইউপি সদস্য আসাদুজ্জামান তুরান বলেন, “আমার জমিতে শ্রমিকরা বেগুন তুলতে গিয়ে প্রথমে লাশটি দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, হাত বাঁধা অবস্থায় লাশটি আগুনে পোড়ানো হয়েছে। পরে ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানকে বিষয়টি জানাই। তাদের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
© All rights reserved © 2023
Leave a Reply