
পটুয়াখালী প্রতিনিধি:
বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি ষাঁড় উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার খামারি সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মারামারি ও পর্নোগ্রাফি আইনের দুটি মামলায় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারির মামলায় সোহাগ মৃধা এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি আইনের মামলায় সহযোগী আসামি। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার থাকায় এ বিষয়ে সোহাগ মৃধার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ঈদুল আজহাকে কেন্দ্র করে ‘কালো মানিক’ নামে বিশাল আকৃতির একটি ষাঁড় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় গরুটি তাকে ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি কোরবানির ঈদ উপলক্ষে আলোচিত সেই ‘কালো মানিক’ বিক্রি করে তিনি আবারও আলোচনায় আসেন।
© All rights reserved © 2023
Leave a Reply