
সবুজ সরদার উপজেলা প্রতিনিধ লোহাগড়া নড়াইল
নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে আনুমানিক ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক রাখার অভিযোগে রাসেল শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
রবিবারে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই আমিনুরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় সহযোগী মোহাম্মদ জাকির হোসেন, লোহাগাড়া পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ফারুক হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুচিয়াবাড়ি এলাকার রাসেল শেখের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল শেখের পিতার নাম কালাম শেখ।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তথ্য পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2023
Leave a Reply