1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু  - Stbanglatv.com
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বালিয়াকান্দি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩১ Time View

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃ-ত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান ফকির পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি খোর্দ্দরামদিয়া গ্রামে পরিবারসহ বসবাস করতেন। তাঁর স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু  

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি